
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ১লা অক্টোবর : ফের মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত ২ l মৃত কিশোরের নাম হচ্ছে রবিউল শেখ, বয়স ১৬ l জানাযায়, সাগরদীঘি থানার সেখদীঘি গ্রামের বাসিন্দা রবিউল শেখ জিয়াউল কামার ও মিলন শেখ এরা তিনজন জঙ্গিপুর থেকে বাড়ির উদ্দেশ্যে সেখদীঘির দিকে আসছিল । বহরমপুরগামী ছোট একটি গাড়ি সরাসরি তাদেরকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং গুরুতর আহত দু’জনকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল গুরুতর আহত জিয়াউল কামার ও মিলন শেখ দুই ব্যক্তিকে মুরধিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় l ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে,তবে চালক পলাতক l ঘটনাস্থলে সাগরদীঘি থানার পুলিশ l



















