নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩ ডিসেম্বর, রবিনসন স্ট্রিটের ছায়া পড়ল এবার দমদম দুর্গানগরে। নলতা এলাকায় দাদা বৈদ্যনাথ চ্যাটার্জির(বয়স ৬০) মৃতদেহ পাঁচদিন ধরে আগলে রেখেছিলেন বোন পূর্ণিমা চ্যাটার্জী।
বেশ কয়েকদিন ধরেই ওই এলাকার লোকজন পচা দুর্গন্ধ পাচ্ছিল এলাকার লোকজন দমদম থানায় খবর দিলে পুলিশ এসে প্রথম ঢুকতে গেলে পুলিশকে বাধা দেয় বোন পূর্ণিমা চ্যাটার্জী। জোর করে পুলিশ ভিতরে পৌঁছে দেখে দোতলার ঘরে মৃতদেহ শোয়ানো আছে এবং মৃতদেহ আগলে রেখেছে তার বোন পূর্ণিমা চ্যাটার্জী। এর পরেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাথে বোন পূর্ণিমা চ্যাটার্জী কেও পুলিশ নিয়ে যায়।এলাকাবাসীদের দাবি, পূর্ণিমা চ্যাটার্জী এলাকার কারোর সঙ্গে মেলামেশা করতেন না। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে দমদম থানার পুলিশ। ঠিক কি কারণে মররোদেহ আগলে ছিলেন পূর্ণিমা, তা এখনও জানা যায়নি।
ফের রবিনসন স্ট্রীটের ছায়া দমদম দুর্গানগরে
ফের রবিনসন স্ট্রীটের ছায়া দমদম দুর্গানগরে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















