ফের রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঈশ্বরীপুরের বাসিন্দাদের

ফের রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঈশ্বরীপুরের বাসিন্দাদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২ মে, রেশনে কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। এরই জেরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার ঈশ্বরীপুরের। অভিযুক্ত রেশন ডিলার কৃষ্ণেন্দু শেখর মন্ডল।
জানা যায়, এদিন সকাল থেকে রেশন দেওয়া শুরু হলে প্রত্যেক গ্রাহককে নির্ধারিত খাদ্য সামগ্রী থেকে কম মাল দিতে থাকে এমনটাই অভিযোগ গ্রাহকদের। এরপর রেশন দোকানে সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় কুলপি থানার পুলিশ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে কুলপির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পৌঁছে ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top