নিজস্ব সংবাদদাতা ৮ ফেব্রুয়ারি ২০২১ দুর্গাপুর,পশ্চিম বর্ধমান: সমকাজে সমবেতন দেওয়ার দাবিতে সোমবার সকাল থেকে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের অনশন বিক্ষোভ। সাফাই কর্মীদের অভিযোগ, তাঁদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না।
তাই বাধ্য হয়ে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন, দাবী না মেটা পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাঁরা অনশনের পাশাপাশি কাজ বন্ধ রেখে এই আন্দোলন জারি রাখবেন। সাফাই কর্মীরা এইভাবে আন্দোলনে সামিল হওয়ায় শহরের নাগরিক পরিষেবা যে মুখ থুবড়ে পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
আরও পড়ুন…উত্তরাখণ্ডের দুর্ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে গুড়িয়া ও জানা পরিবার


















