
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৩১ শে মে:ফের সল্টলেকে বেপরোয়া অটো উল্টে ড্রাইভার সহ আহত পাঁচ জন।
পুলিশ সূত্রে খবর অত্যন্ত দ্রুত গতিতে উল্টোডাঙ্গা থেকে করুনাময়ী রুটের অটো করুনাময়ীর দিকে যাওয়ার সময় সেন্ট্রাল পার্ক আইল্যান্ড এ গার্ড রেলে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি।কর্ত্যবরত পুলিশ এসে তাদের উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।দুজনের অবস্থা ভালো থাকলেও বাকিদের চিকিৎসা চলছে।সেই সময় গাড়িতে চারজন যাত্রী ছিল আর ড্রাইভার।প্রত্যেকে আহত হয়েছে।



















