
নিজস্ব সংবাদদাতা,বসিরহাট, ১৭ ই জুন : মিনাখাঁ ফের সিলোকোসিস-এ আক্রান্ত হয়ে মৃত্যু এক যুবকের। আক্রান্ত বহু। বসিরহাট মহকুমার মিনাখা থানা গোয়ালদহ গ্রামে সিলোকোসিস আক্রান্ত হয়ে মিনাখা গ্রামীণ হাসপাতাল এ সোমবার ভোররাতে। মৃত্য হাসানুর মোল্লা বয়স ৩২ । ওই গ্রামে এখনো আক্রান্ত বেশ কয়েকজন। এর আগে ওই বাড়িতে এই রোগে আক্রান্ত হয়ে দুইজন মারা যান। এখনো বহু আক্রান্ত ২০১০ সালে গ্রামের বহু যুবক পাথর খাদান এর কাজ করতে আসানসোলে কখনো বা ঝাড়খন্ডে গিয়েছিল।
সেখানে পাথরের ডাস্ট শরীরের মধ্যে ফুসফুসে জমে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট শুরু হয়। বাড়ি ফিরতে ফুসফুসের পাথরের ডাস্ট জমে থাকার ফলে শ্বাসকষ্ট জনিত রোগ আক্রান্ত হয়। চিকিৎসকরা ভাষায় এই রোগের নাম সিলোকোসিস । বসিরহাট মহকুমার মিনাখা থানা গোয়ালদহ গ্রামে আক্রান্ত বহু হাসানুর মোল্লা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে*



















