
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৯ শে জুন: ফের হাতির আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলায়। শনিবার ভোরে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল এলাকায় হাজির হয় ৩৫-৪০ টি হাতির পাল। ভোর বেলা গুড়গুড়িপাল থানা থেকে ঢিল ছোড়া দুরত্তে হাতির পাল টি এদিন ভোরে মেদিনীপুর ঢেড়ুয়া রাজ্য সড়ক পার করে জঙ্গলে প্রবেশ করে। ঘটনায় আতঙ্কিত জঙ্গল সংলগ্ন এলাকার লোকজন।


















