
নিজস্ব সংবাদদাতা,বাসন্তী,৯ ই জুলাই : ফেসবুকে বিতর্কিত রাজনৈতিক পোস্ট করায় জুতো দিয়ে পেটানো হল প্রতিবন্ধী তৃণমূল কর্মীকে। ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিজেপি কর্মীরা। শনিবার রাতে ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার পালবাড়ি এলাকায়। অমৃত মণ্ডল নামে ঐ প্রতিবন্ধী তৃণমূল কর্মীকে বেধড়ক মারধোর করেন স্থানীয় বিজেপি কর্মী দুরন্ত নস্কর ও শেখর মণ্ডল। এ বিষয়ে রবিবার রাতে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ঐ প্রতিবন্ধী তৃণমূল কর্মী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে এই ঘটনায় কোন রাজনীতি নেই বলেই দাবী করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় কোন গণ্ডগোলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলেই দাবী বিজেপি নেতৃত্বের।


















