
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা , ১৭ই সেপ্টেম্বর : ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোষ্ট করায় এক যুবককে গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিশ।ধৃত যুবকের নাম টিপু সুলতান মোল্লা ওরফে টাপু। ধৃতের বাড়ি ভাঙড় থানার কাশীনাথপুর গ্রামে। যদিও টিপু সুলতান দীর্ঘদিন ধরে কাশীপুর থানার মধ্য ভোগালী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে ভাড়া থাকতেন। ধৃত ব্যক্তির পোলেরহাট বাজারে একটি জুতোর দোকান আছে। ধৃতকে মঙ্গলবার বারুইপুর এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গত ১৮ আগষ্ট ফেসবুকে একটি পোষ্ট ভাইরাল হয়। তাতে দেখা যায় টিপু সুলতান নিজের ওয়ালে হিন্দু দেবদেবীর ছবি বিকৃত করে পোস্ট করেছেন।ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই টিপু সুলতান মোল্লা কাশীপুর থানায় এসে অভিযোগ করেন তার ফেসবুক আইডি হ্যাক করে কেউ বা কারা এই ধরনের পোষ্ট করেছেন, তিনি এব্যপারে কিছুই জানেননা। তাঁকে ফাঁসানো হয়েছে বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে। ঘটনার তদন্তে নেমে কাশীপুর থানা একটি মেল আইডি ও আইপি এড্রেস পায়। পুলিশ আইটি বিশারদ দের দিয়ে জানতে পারেন টিপু সুলতান তার আরেকটি এন্ড্রয়েড সেট থেকে ওই পোস্ট গুলি করেছেন। হঠাত করেই টিপুর ভোগালীর বাড়িতে তল্লাসী করে পুলিশ সেই মোবাইল সেটটিও উদ্ধার করে। কি উদ্দেশ্য নিয়ে ঐ যুবক এমনটা করেছেন তা জানার জন্য টুপুকে জিঞ্জাসাবাদ করবে কাশীপুর থানার পুলিশ।


















