ফ্রুটির প্যাকেট বের হল মৃত টিকটিকি

ফ্রুটির প্যাকেট বের হল মৃত টিকটিকি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জামুড়িয়া,২৯ শে জুন: ফ্রুটির প্যাকেট বের হল মৃত টিকটিকি।
এই ঘটনা কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার পড়াশিয়া এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গেছে, আজ একটি বাচ্ছা একটি ফ্রুটি কিনে বাড়ি যাচ্ছিল সেই সময় এলাকার এক ব্যাক্তি ফ্রুটির প্যাকেটে পিপড়া দেখে সন্দেহ হয়, এবং তিনি সেই প্যাকেট হাতে নিলে অনুভব করে প্যাকেটের ভিতরে কিছু আছে। ওই ব্যাক্তি পাশের একটি পান দোকানে গিয়ে প্যাকেট কাটতেই বেরিয়ে দেখতে পায় পানিয় ফ্রুটির সঙ্গে রেয়েছে একটি আস্ত মৃত টিকটিকি। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই বিষয়টি দেখতে ভিড় জমায়।
যে দোকানদারের কাছে ফ্রুটিটি কিনেছিল সেই দোকানদার নাম বলতে অনিচ্ছুক, তিনি জানান রানিগঞ্জ থেকে এই ১০ টাকার চেনেত ফ্রুটি পাউচ গুলি কিনে আমার দোকানে বিক্রি কর ছিলাম। কিভাবে ফ্রুটির ভিতরে টিকটিকি এল তার জানা নেই।
স্থানীয়রা জানায় টিভিতে এই খবর গুলি দেখেছি, কিন্তু এই ভাবে আমাদের এলাকায় দেখতে পাব তা ভাবি নি। এবার আমাদের বাচ্ছাদের এই পানিয় দিলে বাচ্ছারা কতটা নিরাপদে থাকবে তা বুঝে উঠতে পারছি না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top