বচসার জেরে ধারালো বঠি নিয়ে কাকার উপর হামলা করার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

বচসার জেরে ধারালো বঠি নিয়ে কাকার উপর হামলা করার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ৭ মে, বাড়ির সাবমারসিবল পাম্প জুড়াকে কেন্দ্র করে মারপিট শুরু করে কাকা ভাইপো। বচসার জেরে ভাইপো ধারালো বঠি নিয়ে হামলা করে কাকার উপর। বঠির আঘাতে ঘায়েল হয় কাকা। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার পাইকপাড়া গ্রামে।

জানা যায়, ওই গ্রামের সিন্টু কুইলা (বয়স ৪৪) ও তার সিভিক ভলান্টিয়ার ভাইপো মনোরঞ্জন কুইলা যৌথ উদ্যোগে বাড়িতে সাবমারসিবল পাম্প বসিয়েছিল। সেই পাম্প থেকে জল নেওয়া নিয়ে বচসা শুরু হয়, সেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়।তারপর খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতকে, সেখান থেকে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কোলকাতার পিজিতে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top