বছরের শেষ রবিবারে মেট্রো ভোগান্তি, থেমে গেল রেক, যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ

বছরের শেষ রবিবারে মেট্রো ভোগান্তি, থেমে গেল রেক, যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আজ রবিবার, বছরের শেষ রবিবারের দিনেই মেট্রো ভোগান্তির শিকার হন বহু যাত্রী। শীতের আবহে উৎসবমুখরভাবে বেরিয়েছিলেন মানুষজন, কিন্তু মেট্রো চলাচলে বিঘ্ন ঘটায় তাদের আনন্দে বাধা হয়ে দাঁড়ায়। সকালে টালিগঞ্জ স্টেশনের কাছে মেট্রো থমকে যায় পাতালপথে। অন্ধকারে ফেলে যাত্রীদের ভেতরে, স্টেশনে ঢোকার আগেই রেক আটকে যায়। এই ঘটনায় যাত্রীরা ক্ষোভে ফুঁসে ওঠেন।
যাত্রীদের সঙ্গে মেট্রোর চালকের যোগাযোগে জানা যায়, রেক খারাপ হয়ে গেছে। যাত্রী বোঝাই কামরায় থমকে যাওয়ার ফলে এসি বন্ধ হয়ে দমবন্ধ অবস্থা তৈরি হয়। আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। কারেন্ট চলে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। বারবার দরজা খোলার দাবি জানালেও কোনও লাভ হয়নি। এতে রবিবার বেরোয়া যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। মেট্রো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
রেকের মধ্যে যাত্রীরা দরজা খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বহু যাত্রী চিৎকার করে বলেন, ‘এবার মেরে কাঁচ ভেঙে দেব। টিকিট কেটে এভাবে হেনস্তা হতে হবে কেন?’ এর প্রভাব পড়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবায়। তবে ডাউন লাইন চালু আছে। যাত্রীদের চিৎকারে মেট্রো কর্তৃপক্ষ আলোচনা করেন এবং দ্রুত স্বাভাবিক হবে আশ্বাস দেন।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আপ লাইনের মহানায়ক উত্তম কুমার স্টেশনের আগে হঠাৎ জরুরি ব্রেক কষার কারণে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য রেক থেকে তাদের সরানো হচ্ছে। জরুরি ব্রেকের কারণ তদন্তাধীন। তবে এতে যাত্রীদের ক্ষোভ কমেনি; তাঁরা অভিযোগ করেছেন, জীবন হাতে নিয়ে মেট্রোতে যাতায়াত করতে হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top