
নিজস্ব সংবাদদাতা,ডায়মন্ডহারবার,৬ই জুলাই :বছর উনিশের মূক ও বধির স্কুল ছাত্রীকে দিনের পর দিন ধর্ষন। বাড়ির লোক জানতে পেরে ১১ জুন থানায় অভিযোগ জানায়। এরপর নির্যাতিতার পরিবারকে কেস তুলে নিতে হুমকি। এমনকি মারধরও করা হয় বলে অভিযোগ। তৃণমূলের স্থানীয় জেলা পরিষদের সদস্যের দারস্থ হলে জনপ্রতিনিধির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এরপর গত ৩০ জুন স্কুলের সামনে থেকে নির্যাতিতাকে অপহরণ করা হয় বলে গত ৩ জুলাই ডায়মন্ডহারবার পুলিশ জেলার এস পিকে লিখিত অভিযোগ দায়ের। এখনো অধরা হওয়া আতংকে নির্যাতিতার পরিবার।



















