নিজস্ব সংবাদদাতা,কান্দি , ২৪ শে ডিসেম্বর :রাত পোহালেই ২৫শে ডিসেম্বর একদিকে যেমন বড়দিন তেমনি যিশু খ্রীষ্টের জন্মদিন। এই বড়দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উজ্জাপন করা হয় বিশেষ করে কোলকাতা পার্কস্ট্রিট। তাই বড়দিন কে সামনে রেখে কান্দি পৌরসভার উদ্যোগে উজ্জাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কান্দি নারায়ণধার উদ্যানে। কান্দি পৌরসভার পৌরপিতা তথা কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার জানান আগামী কাল বড়দিন উপলক্ষে আমরা কান্দি পৌরসভার উদ্যোগে বড়দিনকে উজ্জাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আগে কোন দিন এরকম অনুষ্ঠান হয় নি। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় আমরা এ বছর কান্দি পার্কে বড়দিন উজ্জাপন করব। পার্কের ঢোকার প্রবেশ দ্বার থেকে সাজানো হবে আলো দিয়ে বিভিন্ন জায়গায় সান্তাক্লজ কোথাও থাকবে খ্রিস্টমাস ট্রি। কালকে কান্দি পার্কে এলে একটা অন্য পরিবেশ পাবে শিশুরা। আর তা ছাড়া প্রতিদিন কান্দি পার্কে প্রবেশের জন্য প্রবেশ মুল্য দিতে হয় কিন্তু কালকে বড়দিন উপলক্ষে কোন প্রবেশ মূল্য ছাড়াই অবাধে প্রবেশ করতে পারবে সকলে। বাচ্চা দের চকলেট দেবে সান্তাক্লজ। সকলকে আসার অনুরোধ জানাচ্ছি আসুন আমরা সকলে একসাথে এই বড়দিন কে উদযাপন করি।
বড়দিন উদযাপনে নতুন উদ্যোগ কান্দি পৌরসভার
বড়দিন উদযাপনে নতুন উদ্যোগ কান্দি পৌরসভার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















