বনগাঁ আদালত চত্বরে ইতিহাসের স্মৃতি আকঁড়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করলো আইনজীবীরা

বনগাঁ আদালত চত্বরে ইতিহাসের স্মৃতি আকঁড়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করলো আইনজীবীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৮ই আগস্ট : রেডিওতে এক লাইনের বার্তা | ভাগ হল দেশ, মাটি, মাঠের খেলা ,স্কুলের শাসন , ছেলেবেলার প্রানের আনন্দ | ছোট বেলার বন্ধু চলে গেল ওপার বাংলায় | ১৯৪৭ সালের ১৪ই আগষ্ট রাত বারোটা | বৃটিশ শাসনের পরাধীনতার গ্লানী মুছে স্বাধীন হল ভূভারত | হিমালয় থেকে কন্যা কুমারিকা | গোটা দেশ তখন স্বাধীনতার আনন্দে মাতোয়ারা | ব্যাতিক্রম শুধু বর্তমান ভারত বাংলা দেশের সীমান্ত শহর বনগাঁ অধুনা পূর্ব পাকিস্থান বর্তমান বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত বনগাঁ মহাকুমা | তখনও স্বাধীন হয় নি বনগাঁ | কারন প্রশাসকরা তখনও সিদ্ধান্ত নিতে পারছিলেন না বনগাঁ পূর্ব বঙ্গে থাকবে না স্বাধীন ভারতের পশ্চিম বাংলায় | সিদ্ধান্ত নিতেই কেটে গেল দু দিন | অবশেষে ১৭ই আগষ্ট সন্ধায় রেডিও মারফত ঘোষনা হল বনগাঁ থাকবে এ বঙ্গেই | ব্যাস স্বাধীন হল বনগাঁ | ১৮ই আগষ্ট বনগাঁ আদালতে উড়ল স্বাধীন ভারতের পতাকা | জনৈক মনোজ রায় নামে ব্যাক্তির বাড়িতে রেডিওতে ঘোষনা টা শোনা মাত্রই দুচোখ দিয়ে জল গড়িয়ে ছিল রতনের | সে দিনের রতন পরবর্তীতে বনগাঁ মহাকুমা আদালতের বর্ষিয়ান আইনজীবী রতন ময় ঘোষ | এক লাইনের রেডিওর ভাষনই সেদিন রতনের কাছ থেকে কেড়ে নিয়ে ছিল বন্ধু গোলাম মোস্তাফা কে | সেই যে ওরা চলে গেল আর দেখা হয় নি | যত দিন বাঁচবো বন্ধু গোলামের কথা ভুলতে পার বোনা | আদালত চত্ত্বরে ১৮ই আগষ্ট ধুমধাম করে পতাকা উড়লেই মনে পড়ে সৃষ্টির ইতিহাস | তখনও বনগাঁ যশোর জেলার অন্তর্গত মহাকুমা | একসময় যে বনগাঁ ছিল নদীয়া জেলার অন্তর্গত | সে সময় বারাসাত জেলা ম্যাজিস্ট্রেট এ্যাসলে ইডেন আর নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট মিঃ হর্শেল নীল বিদ্রোহের প্রেক্ষাপটে কৃষক দের কথা মাথায় রেখে বনগাঁ কে আলাদা মহাকুমার রুপ দেন | তখন থেকেই দুই বঙ্গের জংশন বনগাঁ প্রশাসনিক কর্মদক্ষতায় ইতিহাসের পাতায় স্থান করে নেয় | আজ সে সব ফ্যাকাশে ইতিহাস | তবুও প্রতিবছর পাতা উল্টে বনগাঁ আদালত চত্বরে ১৮ই আগষ্ট সকাল বেলায় ইতিহাসের স্মৃতী আকঁড়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন আইনজীবিরা | সারাদিন চলে স্মৃতীর ভাষন , শহীদ বেদীতে মাল্যদান , সাংস্কৃতীক অনুষ্ঠান । এবছরও রবিবার একেবারে নিয়ম করে চলল স্বাধীনতার আস্বাদ গ্রহন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top