বনগাঁ শিবপুরে গৃহবধূ ও পাড়ার যুবককে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার দুজন

বনগাঁ শিবপুরে গৃহবধূ ও পাড়ার যুবককে খুন করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার দুজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৩ ডিসেম্বর, বনগাঁ শিবপুরে গত মঙ্গলবার গভীর রাতে গৃহবধূ তপতী মন্ডল ও প্রতিবেশী যুবক প্রসেনজিৎ বৈদ্যকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে গ্রামের বাসিন্দারাl গত শনিবার জানা গিয়েছে, খুন করে আগুন ধরিয়ে দেয় তাঁদের শরীরে ভাই ভীম মণ্ডল। খুন করার অভিযোগে তপতী মন্ডলের ভাই ভীম মণ্ডলকে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশl

ভীম মন্ডলকে পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে পঞ্চানন সরকার, প্রসেনজিৎ প্রামানিকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশl জানা যায় পঞ্চানন তপতীর দূর সম্পর্কের দেওর ও প্রসেনজিৎ-এর পুরোনো প্রেমিক।প্রসেনজিত বৈদ্যেরের আগে তপতীর প্রসেনজিত প্রমানিকের সঙ্গে সম্পর্ক ছিল বলে সূত্রের খবর। আজ পঞ্চানন ও প্রসেনজিৎকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top