বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, রহস্যমৃত্যু যুবকের

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, রহস্যমৃত্যু যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৬ ফেব্রুয়ারি, বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের জেরে প্রাণ দিতে হল আরেক বন্ধুর। স্থানীয় সূত্রে জানা যায় বছর দুয়েক আগে গাববাটির বাসিন্দা স্বপন সরদার এর সঙ্গে ঘাটবকুলতলা যুবক শিব প্রসাদ এর আলাপ হয় কাজের সূত্রে। সেই সময় থেকেই বন্ধুর বাড়িতে নিত‍্য যাতায়াত করত শিবপ্রসাদ। এর মধ‍্যেই স্বপন এর স্ত্রী শিবানির সাথে সম্পর্ক গড়ে ওঠে শিব প্রসাদের। মাস দুয়েক আগে সেই সম্পর্কের কথা জেনে যায় স্বপণ। তারফলে দুজনে পালিয়ে যায় নতুন সংসার করার জন্য। পরে তারা নিজেদের বাড়িতে ফিরেও আসে।

কিন্তু এত কিছুর পরও শিবানীর সঙ্গে শিবপ্রসাদের ফোনে যোগাযোগ ছিল। জানা গিয়েছে, মৃত্যুর আগের দিন রাতে স্বপন কাজে বেরিয়ে যাওয়ার পর শিবপ্রসাদকে নিজের বাড়িতে ডাকে শিবানী। পরদিন সকালেই রাস্তার পাশ থেকে শিবপ্রসাদের নিথর মৃতদেহ উদ্ধার হয়। শবিপ্রসাদের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে শিবপ্রসাদকে। ইতিমধ্যে খুন না আত্মহত্যা সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top