
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা,২২ শে অক্টোবর :বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার দক্ষিণ শেরপুর এর ঘটনা । গতকাল সোমবার সন্ধ্যেবেলা দক্ষিণ শেরপুর এর পরিচিত যুবক আব্বাস উদ্দিন মন্ডল তার বন্ধু বাপি মন্ডল কে বাগুইআটি এলাকার থেকে ফোনে ডেকে এনে। বাড়িতে আনে তারপর এক জায়গায় মদের আসর বসায় পর্যাপ্ত পরিমাণে মদ খাইয়ে বাপিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আব্বাস উদ্দিন ।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে। অভিযোগ বাপি মন্ডল এর বাড়ি বাগুইআটি থানা এলাকায় পেশায় কসাই দার। সেই সূত্রে বাপির সঙ্গে আব্বাস উদ্দিনের পরিচয় দীর্ঘদিন। একসঙ্গে ওঠা-বসা একাধিকবার ফোনে কথাবার্তা বলা। দুই বন্ধু বিভিন্ন জায়গায় গিয়ে একদিকে ব্যবসায় সংক্রান্ত নিয়ে আলাপচারিতা। অন্যদিকে একাধিকবার মেলামেশার সম্পর্ক গড়ে উঠেছিল দুই বন্ধুর মধ্যে। কিন্তু খুনের এর পিছনের রহস্য দানা বেঁধেছে। কি কারনে। বাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হল বাড়ির উঠোনে গভীর রাতে। ব্যবসায় সংক্রান্ত বিবাদ নাকি কোন ত্রিকোণ প্রেমের গল্প না অবৈধ সম্পর্ক। এই খুনের পিছনে তৃতীয় ব্যক্তির নাম আসছে। না শুধুমাত্র মদ খায় বিবাদ ও দুই বন্ধুর মধ্যে বচসা জেরে খুন তা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত আব্বাস উদ্দিন মন্ডল কে পুলিশ আজ মঙ্গলবার ভোররাতে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দক্ষিণ শেরপুর গ্রাম থেকে বাপির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রথমে রুদ্রপুর হাসপাতাল তারপর বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃত আব্বাস উদ্দিন মন্ডল কে আজ মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।



















