বরযাত্রীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

বরযাত্রীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, রেজিনগর, ২৮ শে জানুয়ারী : বরযাত্রীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত তিন।বরযাত্রীর গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটে রেজিনগর থানার মরাদিঘী মোড় এ। সূত্র মারফত জানা যায় আজ রাত্রে নটার সময় বেলডাঙা জালালপুর থেকে একটি বিয়ে রেজিনগর থানার মাঙ্গান পাড়া গ্রামে যাওয়ার পথে একটি ১২ চাকা ট্রাক এর সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়, মৃতের নাম সবুর আলী বয়স 48 বছর। বাকি ছয়জনকে বহরমপুর মেডিকেলে রেফার করলে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়, এদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top