বর্ধমান মেডিকেল কলেজে আসন বৃদ্ধি, ৫০ নতুন ছাত্রছাত্রীর জন্য সুযোগ

বর্ধমান মেডিকেল কলেজে আসন বৃদ্ধি, ৫০ নতুন ছাত্রছাত্রীর জন্য সুযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বর্ধমান – হবু ডাক্তারদের জন্য সুখবর। বর্ধমান মেডিকেল কলেজে এবার থেকে ভর্তি আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতদিন কলেজে ২০০ আসন ছিল, যা এখন বাড়িয়ে ২৫০ করা হয়েছে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০ অতিরিক্ত ছাত্রছাত্রী মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছুদিন আগে এই অতিরিক্ত ৫০ আসনের অনুমোদন পাওয়া গেছে। এতে ছাত্রছাত্রীদের জন্য আরও বেশি পড়ার সুযোগ তৈরি হচ্ছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তাপস ঘোষ জানিয়েছেন, শুধু আসন সংখ্যা বৃদ্ধি নয়, কলেজ ও হাসপাতালের পরিকাঠামোও উন্নত করা হয়েছে। ছাত্রছাত্রীরা এখন অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে সরকারি হাসপাতালে জটিল অপারেশনের প্রশিক্ষণ নিচ্ছেন।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজেও আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। বর্ধমান মেডিকেল কলেজে শুধু বাংলার নয়, প্রতিবেশী ঝাড়খন্ডের মানুষরাও চিকিৎসা নিতে আসেন। স্পেশালিটি হাসপাতালে উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা এখন সরকারি হাসপাতালে সহজলভ্য, যেখানে আগে বেসরকারি হাসপাতালে লাখ লাখ টাকা খরচা করতে হতো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top