
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৫ জানুয়ারি, বর্ষবরণের রাতে বন্ধু-বান্ধবের সাথে নৈশ ভোজ,তারপর থেকেই নিখোঁজ পল্লব হাজারী নামের 19 বছরের যুবক । চার দিন নিখোঁজ থাকার পর দমদম প্রমোদ নগর ভ্যাট থেকে মিলল মৃতদেহ, পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্ষবরণের দিন বেশ কয়েকজন বন্ধু-বান্ধব মিলে তারা পিকনিক করছিলেন। পিকনিক করার জন্য পল্লব কে ডেকে নিয়ে যায় তারই বন্ধু বিশাল যাদব ও জিতু নায়েক ,এরপর ইট দিয়ে বুকে আঘাত করে খুন করা হয় পল্লব কে। খুন করার পর তার মৃতদেহ লোপাট করতে সেপটিক ট্যাংক এর মধ্যে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত দুই বন্ধু বিশাল যাদব ও জিতু নায়েক কে গ্রেপ্তার করেছে দমদম থানার পুলিশ । আজ অভিযুক্তদের ব্যারাকপুর কোর্টে তোলা হবে এবং পুলিশ নিজের হেফাজতের আবেদন জানাবে । আর্থিক কোন লেনদেন নাকি ত্রিকোণ প্রেমের জেরে এই খুন তা খতিয়ে দেখবে দমদম থানার পুলিশ।



















