বর্ষায় হাওড়া স্টেশনে জলযন্ত্রণা কমাতে বড় উদ্যোগ! পূর্ব রেল ও পুরসভার যৌথ পরিকল্পনায় খোঁজা হচ্ছে স্থায়ী সমাধান

বর্ষায় হাওড়া স্টেশনে জলযন্ত্রণা কমাতে বড় উদ্যোগ! পূর্ব রেল ও পুরসভার যৌথ পরিকল্পনায় খোঁজা হচ্ছে স্থায়ী সমাধান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া – হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় বর্ষার জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের। প্রবল বৃষ্টি হলেই কোথাও হাঁটুসমান জল, আবার কোথাও জলমগ্ন হয়ে পড়ে রেল চত্বরের একাধিক অংশ। এর জেরে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এবার সেই দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নামছে পূর্ব রেল এবং হাওড়া পুরনিগম। শুধু পাম্প বসিয়ে জমা জল সরানো নয়, গোটা নিকাশি ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা নিয়ে রেল ও পুর প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। ভারী বৃষ্টির সময় ঠিক কোথায় জল আটকে যাচ্ছে, কোন নিকাশি পথ পর্যাপ্ত নয় এবং দ্রুত জল বের করে দেওয়ার ক্ষেত্রে কোথায় সমস্যা তৈরি হচ্ছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। পুরসভা এলাকার জমা জল কীভাবে রেল চত্বরে ঢুকে পড়ছে, সেই জল কোন পথে বেরিয়ে যাচ্ছে এবং কোথায় গিয়ে নিকাশি ব্যবস্থায় সমস্যা তৈরি হচ্ছে, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে LHS বা লিমিটেড হাইট সাবওয়েতে জল জমার সমস্যা, নিকাশি লাইনে প্রতিবন্ধকতা এবং অতিবৃষ্টির সময়ে অতিরিক্ত জল দ্রুত সরিয়ে ফেলার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে হাওড়া স্টেশন ও আশপাশের এলাকাকে মুক্ত করতে এবার রেল ও পুরসভার সমন্বয়ে নিকাশি ব্যবস্থার সামগ্রিক পরিকাঠামো পর্যালোচনা করা হবে। লক্ষ্য একটাই—প্রতি বর্ষায় পাম্প বসিয়ে সাময়িক ভাবে জল সরানোর বদলে এমন স্থায়ী ব্যবস্থা তৈরি করা, যাতে প্রবল বৃষ্টিতেও হাওড়া স্টেশন চত্বরে জল জমে নিত্যযাত্রীদের দুর্ভোগ যতটা সম্ভব কমানো যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top