
এবার আরও এক ক্রিকেটারের প্রেমের সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় কৌতূহল বাড়ছে। তিনি কে এল রাহুল।
যা খবর, তিনিও নাকি এক অভিনেত্রীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। তবে দক্ষিণী নয়, তিনি বলিউডের অত্যন্ত পরিচিত একটি মুখ। আবার বড় তারকার কন্যাও বটে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ভারতীয় দলের অন্যতম হ্যান্ডসাম ব্যাচেলর কার প্রেমে পড়েছেন? উত্তর হল, আথিয়া শেট্টি। চিনতে পারলেন তো? সুনীল শেট্টির কন্যাই নাকি রাহুলের মন চুরি করেছেন।


















