
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগণা,১৮ই অক্টোবর : সাতটি পৃথক ঘটনায় আট জন নামকরা মাদক পাচারকারী সহ এক দুষ্কৃতী গুলিভর্তি রিভলবার পুলিশের জালে। গোপন সংবাদের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ প্রথমে ৬ জন পরে দুজনবেআইনি মদ বিক্রেতার কে গ্রেফতার করেছে। মাদক কারবারি কাছ থেকে প্রায় ৩০ লিটার নিষিদ্ধ তরল মাদক কোডেইন মিকচার ও প্রায় ১০০০ লিটার ফেনসিডিল আটক করেছে পুলিশ। পাশাপাশি
বসিরহাট থানার পক্ষ থেকে অবৈধভাবে মদ বিক্রি করার ঠেকে হানা দিয়ে গ্রেফতার দুই মদ বিক্রেতা। আটক প্রায় চারশো লিটার দেশী মদ । গ্রেফতার দুই মদ বিক্রেতা পাশাপাশি গুলিভর্তি রিভলবারসহ আরো এক দুষ্কৃতী কে নিয়ে,মোট নয় জনকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এটা একটা বড় সাফল্য বলে মনে করছেন আগামী দিনগুলি আরো বেশি করে নজরদারি চালানো হবে কোথাও অবৈধ মদ বিক্রি থেকে শুরু করে কোন দুষ্কর্মে কাজে জড়িত থাকলে তাদেরকেও এইভাবে ধরা হবে বসিরহাট জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।



















