
নিজস্ব সংবাদদাতা,বসিরহাট,৮ ই জুন: বসিরহাট মকুমার বসিরহাট থানার কাছারিপাড়া ইটিন্ডা রোডে ধারে একটি নামি হোটেলের ব্যবসা আড়ালে চলত মধুচক্র। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হোটেলটা নামেমাত্র তার পিছনে চলত মধুচক্রের ব্যবসা। বসিরহাট মহাকুমা সহ বিভিন্ন জায়গা থেকে যুবক-যুবতী ও মহিলারা ভিড় করতো এই হোটেলে। মোটা টাকা দিয়ে সেখানে মধুচক্র চালাত হোটেল মালিক। এই ঘটনা স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে পুলিশের জানানোর পর। তৎপর বসিরহাট পুলিশ জেলার সুপার কে শবরী রাজকুমার আইসিসি প্রেমসিস চট্টরাজ নেতৃত্বে একটি পুলিশ দল হোটেল চত্বর ঢুকে হাতেনাতে পাকড়াও করে যুবক-যুবতী ও মহিলা সহ মোট 15 জনকে। আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও গ্রামবাসীদের দাবি মেনে ওই হোটেল সিল করে দিয়েছে পুলিশ। কোথা থেকে মহিলা পুরুষ যুবক ও যুবতীরা-হোটেলে আসতো সেটা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। যুবক যুবতীও মহিলারা তাদের আসল নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক অনুমান বসিরহাট মহকুমার বিভিন্ন থানা এলাকার থেকে পয়সার লোভন অর্থ উপার্জনের জন্য এই হোটেলে ভিড় জমাতো। রোজগারের জন্য ।শুক্রবার রাত্রে বারো জন যুবক ও পুরুষ 3 জন মহিলা কে গ্রেফতার করেছে পুলিশ।



















