বসিরহাট উপ সংশোধনাগারে বন্দীদের হাতে রাখি পড়াল বোনেরা

বসিরহাট উপ সংশোধনাগারে বন্দীদের হাতে রাখি পড়াল বোনেরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,১৫ই আগস্ট :৭৩-তম স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উপলক্ষ‍্যে বন্দীদের হাতে রাখী পড়ানোর মাধ‍্যমে এক সংহতি ও সম্প্রীতির বার্তা দেওয়া হল। বসিরহাট উপ সংশোধনাগারে বন্দী রয়েছে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বহু দেশী ও বাংলাদেশী বহু বন্দী। যাদের বেশিরভাগ হয়তো দিনের পর দিন ও বছরের পর বছর তাদের পরিজনদের সাথে দেখা করার সুযোগ পায়না।

সেই অভাগা নজরুল, রহিম অথবা মন্টু, সুমনদের হাতে রাখী পড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করল সালমা, সরস্বতীরা। যাদের হাতে রাখী পড়ে ভীষণভাবে আপ্লুত জেলে বছরের পর বছর বন্দী থাকা কয়েদীরা। তারা একে অপরকে আশীর্বাদ ও ভালোবাসায় বরণ করে নিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top