বহরমপুরে নির্বাচনী কন্ট্রোল রুম ও বিভিন্ন অনলাইন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন

বহরমপুরে নির্বাচনী কন্ট্রোল রুম ও বিভিন্ন অনলাইন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর ,১২ ই মার্চ:বহরমপুরে নির্বাচনী কন্ট্রোল রুম ও বিভিন্ন অনলাইন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন

মুর্শিদাবাদ জেলাতে নির্বাচনে উপলক্ষে ইন্টারগ্রেটেড কন্ট্রোল রুম চালু করা হল। মঙ্গলবার দুপুরে বহরমপুরে কালেক্টরেট চেম্বারে নির্বাচনী কন্ট্রোল রুম ও বিভিন্ন অনলাইন পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক পি উলগানাথন। উদ্বোধন শেষে জেলা শাসক জানান, নির্বাচনে যেকোন রকম অভিযোগ জানাতে ১৯৫০ টোল ফ্রি নং চালু করা হয়েছে। সেই অভিযোগ এবং রাজনৈতিক দলগুলো অনুমোদন সহ একাধিক জিনিস নিয়ে এক ছাতের তলায় করার লক্ষ্যে নিয়ে এই কন্ট্রোলরুম চালু করা হল। পাশাপাশি
ফ্লাইং-স্কোয়াড সহ বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করা হবে। নতুন টেকনোলজি দিয়ে নির্বাচন সমস্ত রকম ভোটারদের সুবিধা ও অসুবিধা সব কিছু একটা জায়গা থেকে মনিটরিং করা হবে। আগামী ২৩শে এপ্রিল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং ২৯শে এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। মুর্শিদাবাদ জেলাতে ফ্লাইং স্কোয়াড টিম সজাগ তৈরি আছে যেকোন রকম অশান্তি ও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা শাসক পি উলগানাথন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top