বহরমপুরে মানুষদের সচেতন করতে শুরু হল পুলিশের রুট মার্চ

বহরমপুরে মানুষদের সচেতন করতে শুরু হল পুলিশের রুট মার্চ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৯ এপ্রিল, করোনার জেরে গোটা দেশে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়েছে।ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা করেছে সরকার।কিন্তু অনেকেই সেই লকডাউন না মেনে বাইরে বেরোচ্ছেন ও জটলা পাকাচ্ছেন।সরকার প্রতিদিন মানুষকে সচেতন করছেন, কারণ মানুষের সতর্কতাই মানুষকে এই ভাইরাস থেকে বাঁচাতে পারে।মানুষকে সচেতন করতে পুলিশরাও নানা ভাবে প্রচেষ্টা চালিয়েছেন।এবার মুর্শিদাবাদের বহরমপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানুষদের সচেতন করতে শুরু হল পুলিশের রুট মার্চ।

এদিন সকলকে সচেতন করার পাশাপাশি মানুষদের ম্যাক্স বিতরণ করলেন।যারা মাস্ক না পড়ে বাইরে বেড়িয়েছেন তাদের মাস্ক পড়িয়ে দিলেন।বারে বারে সকলকে মাস্ক পড়ার অনুরোধ করলেন।বহরমপুরবাসীকে লকডাউনে বাড়িতে থাকার পাশাপাশি সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের অনুরোধ করলেন।লম্বা লাইন করে ডিস্টেন্স বজায় রেখে পুলিশকর্মীরা সকলের উদ্দেশ্যে সচেতন বার্তা প্রচার করলেন, পাশাপাশি কেউ আইন অমান্য করছে নাকি তাও খতিয়ে দেখলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top