
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৩ এপ্রিল, মুর্শিদাবাদ বহরমপুরে প্রতিবারের ন্যায় এবারও FUC ময়দানে এসেছিল বহরমপুর মেলা কিন্তু লকডাউনের জেরে মেলা বন্ধ হয়ে যাওয়ার দরুন ব্যবসায়ীরা নানান সমস্যায় পড়েছে। রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে আসা এই ব্যবসায়ীরা এখন আটকে পড়েছেন এখানে।কাছে থাকা টাকাও এখন শেষ।তাই এই ব্যবসায়ীরা জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন-এর কাছে খাদ্য সামগীর আবেদন জানান।তাঁদের আবেদন পেয়ে আজ বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন লকডাউন ওঠা পর্যন্ত সেই সকল ব্যবসায়ীদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিলেন।

পাশাপাশি সভাধিপতি মোশারফ হোসেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি রোগীর পরিজনদের খাওয়ার ব্যবস্থা করেন।লকডাউনে হোটেল বন্ধ থাকায় তাঁদের খাবার জুটছিল না।তাই এরূপ ব্যবস্থায় খুশি সাধারণ মানুষেরা।



















