নিজস্ব সংবাদদাতা ১৯ জানুয়ারি ২০২১:মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় বহরমপুর স্কয়ার ময়দানে শুরু হলো সবলা মেলা ।উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সাধন পান্ডে।
এস এইচ জি গ্রুপের মহিলাদের বিভিন্ন প্রকল্পের কর্মসূচি এই মেলার মূল আকর্ষণ। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে উপভোক্তা বিষয়ক যে কর্মসূচি গুলি নেওয়া হয়েছে সেগুলি মঞ্চ থেকে ঘোষণা করেন মন্ত্রী সাধন পান্ডে এবং আগামী দিনে সবসময় বেকার ছেলে মেয়েদের পাশে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ,বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী জেলা পরিষদের কৃষি কর্মদক্ষ সাহানাজ বেগম রেজিনগর এর বিধায়ক রবিউল আলম চৌধুরী বিশিষ্ট সমাজসেবী নাড়ুগোপাল মুখার্জি ভীষ্মদেব কর্মকার। এই মেলায় ৩৮টি স্টল হয়েছে। হাতে তৈরি বিভিন্ন জিনিস এই মেলার মূল আকর্ষণ। মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি ছানাবড়া মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।


















