বাংলাদেশি এক যুবক কে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ।

বাংলাদেশি এক যুবক কে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০ শে জুলাই :বাংলাদেশি এক যুবক কে মারধর ।টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে টাকা ছিনতাই করার অভিযোগ।চিকিৎসার জন্য নিউটাউন এ এসেছিলেন এই যুবক।প্রয়োজনীয় জিনিস কিনতে মৃধামার্কেট বাজারে রাত ১০ টা নাগাদ গেলে সেখানে এই ঘটনা ঘটে। পাঁচ জনের নামে অভিযোগ।তার মধ্যে আজ সকালে নিউটাউন এলাকা থেকে ধৃত দুই জন।একজন সঞ্জয় হালদার (ট্যাম বাবু) সুমন সরকার।

বাংলাদেশের খুলনার বাসিন্দা বাসুদেব মন্ডল চিকিৎসার জন্য নিউটাউন এর মৃধামার্কেট এলাকায় ছিল ।তার অভিযোগ গত বাইশ তারিখ রাত ১০ টা নাগাদ প্রয়োজনীয়ও জিনিষ কিনতে মৃধামার্কেট বাজারে যায় সেখানে বেশ কিছু যুবক দাঁড়িয়ে ছিল ।তাকে দেখে দাঁড়াতে বলে তার পরিচয় জানতে চায় সে তার পরিচয় দিলেই তার কাছ থেকে টাকা দাবি করে ।দিতে অস্বীকার করলে ওই যুবককে বেধড়ক মারধর করতে শুরু করে।এবংমানি ব্যাগ থেকে ২০০০০ টাকা নিয়ে চম্পট দেয় ।এর পর সে গুরুতর আহত অবস্থায় বিধান নগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকে। ২৪ তারিখ নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে পাঁচ জন যুবকের নামে।ঘটনার পর থেকে পলাতক যুবকরা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।আজ সকালে নিউটাউন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে বলে পুলিশ সূত্রে খবর ।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top