
নিউজ ডেস্ক,কলকাতা:বাংলাদেশি নাবালিকাকে পাচারের অভিযোগ।কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে নিউটাউনে এক দালাল এর বাড়িতে আটকে রাখে ৭ দিন।কোনো রকম পালিয়ে গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ডে আসে। মানুষের নজরে আসতে নিউটাউন থানায় খবর দেয়।পুলিশ তাকে উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নাবালিকার দাবি, তার নাম মহম্মদ রুপা। বাড়ি বাংলাদেশের যশোর।এখানে সাত মাস আগে চারজন বান্ধবীদের সাথে আসে । এরপর সেই বান্ধবীরা তাকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এরপর একটা ছেলে তাকে নিয়ে আসে । এরপর এক মাস তার বাড়িতে রাখে ব্যাঙ্গালোরে।সেখানে কোনো কাজ দিচ্ছিল না। ও যে কাজ করাতে চেয়েছিল সেটা করতে চাইছিল না।সেই কারণে তাকে মারধর করে। তাকে এক জায়গায় বিক্রি করতে চায়। সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় যায়।সেখানে এক জায়গায় কাজ করে।সেখান থেকে ও তাকে ধরে ফেলে।বাড়ি যেতে চায় । সেই সময় তার কাছে ৩০ হাজার টাকা ও দুটো ফোন ছিল। সেই টাকা নিয়ে নেয় এবং ওখানে মিথ্যা মামলায় গ্রেফতার করায়। এরপরে ওখান থেকে ওরা ছাড়িয়ে নিয়ে আসে।এরপর নিউটাউনে এক দালালের হাতে তুলে দেয়। আমির আলি নামে ওই দালালের হাত থেকে নিউটাউনের এক দালাল নিয়ে আসে।সেখানে তার বাড়িতে সাত দিন আটকে রাখে। গতকাল কয়েকজনের কাছে বিক্রি করতে গেলে সেখান থেকে পালিয়ে আসে। এরপর ওই নাবালিকা গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ড এ ছিল। আজ সকালে এলাকার মানুষের নজরে আসে।জিজ্ঞাসাবাদে সব জানতে পেরে নিউটাউন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















