
নিউজ ডেস্ক : বাংলাদেশি ও বিদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে উত্তর প্রদেশ পুলিশকে । রাজ্যের সব পুলিশ সুপারকে চিঠি পাঠিয়ে উত্তরপ্রদেশের ডিজি বলেছেন, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটা অত্যন্ত জরুরি। উত্তরপ্রদেশের গোয়েন্দা বিভাগের হিসেবে, রাজধানী লখনউয়ের দালিঘাঘ, হজরতগঞ্জ, কুকরেল বাঁদ, আয়েশবাগ, রাজাজিপুরম, গুদুম্বা এলাকায় প্রায় ৯০ হাজার অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তাদের বেশিরভাগেরই রেশন কার্ড, আধার কার্ড রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্য, রোহিঙ্গারা অনুপ্রবেশকারী, তারা সন্ত্রাসবাদী। তাদের বেশিরভাগই কাগজ কুড়ানো, জঞ্জাল সাফাই, লোহার ছাঁট বেচার কাজে যুক্ত। তাদের ৯০ ভাগই মুসলিম।



















