
বঙ্গোপসাগরের ইনোসেন্ট প্যাসেজ বা আন্তর্জাতিক সীমা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাছ ধরছে ভারতীয় মৎসজীবিরা। এমনই অভিযোগ তুলেছে বাংলাদেশের মত্সজীবি সংগঠন। তাদের অভিযোগ, বাংলাদেশের সীমার ৫০ নটিক্যাল মাইল ভিতরে ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। গত ২০ মে থেকে বাংলাদেশের সামুদ্রিক সীমানায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। যার জেরে মাছ ধরতে সমুদ্রে যেতে পারছেন না বাংলাদেশের জেলেরা। আর এই সুযোগে ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ।


















