
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশে পাচার হওয়ার আগেই বিরল প্রজাতির কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের হাকিমপুর সীমান্তে ঘটনাটি ঘটেছে। আজ মঙ্গলবার ভোরবেলা বিপ্লব মণ্ডল বাংলাদেশে পাচার করছিল সেই সময় গোপনসূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ আসে।
জানা যায়, স্বরূপনগর থানার ওসি তুষার বিশ্বাস-এর নেতৃত্বে একদল পুলিশ সেখানে হানা দেয়। দশটি বিরল প্রজাতি কচ্ছপ সহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে জেরা করে জানা গিয়েছে, এই কচ্ছপগুলো উত্তর প্রদেশ থেকে বাংলা সীমান্তে ঢুকেছে এবং সেগুলো বাংলাদেশে পাচার হচ্ছিল বলে খবর পে পুলিশ।কচ্ছপ পাচারকারী বিপ্লবকে স্বরূপনগর থানার পুলিশ বনদপ্তরের হাতে তুলে দেয়।ধৃত বিপ্লবকে আজ মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।



















