বাংলাদেশের যুগিহাটিতে কোরবানির উদ্দেশ্যে কেনা মোষের গুঁতোয় আহত ১১, আতঙ্কে গ্রামবাসীরা

বাংলাদেশের যুগিহাটিতে কোরবানির উদ্দেশ্যে কেনা মোষের গুঁতোয় আহত ১১, আতঙ্কে গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বাংলাদেশ : বাংলাদেশের টাঙ্গাইলের যুগিহাটি গ্রামে কোরবানির মোষের গুঁতোয় আহত হলেন ১১জন ব্যক্তি। মোষটিকে নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড গুলিও ছোঁড়ে পুলিসইদের দিন কোরবানির উদ্দেশ্যে মোষ কিনেছিলেন আরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে কয়েকজন মিলে মোষটিকে কোরবানি দেওয়ার চেষ্টা করেন। প্রতক্ষ্যদর্শীদের মতে, সেই সময়ে শোওয়া অবস্থা থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে পরে মোষটি।

তারপর ঘটনাস্থলে উপস্থিত একই পরিবারের পাঁচ জনকে গুঁতিয়ে দেয়। এরপরই বাড়ির উঠোন ছেড়ে দৌড়ে বেরিয়ে যায় মোষটি। তারপর গ্রামের রাস্তায় কার্যত তাণ্ডব চালায় বিশালাকায় মোষটি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ৬ জন গ্রামবাসীও মোষটির গুঁতোয় আহত হন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top