
নিজস্ব সংবাদদাতা,ইসলামপুর ,৩১ শে জুলাই :গোয়ালপখোর এলাকার বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ এক বিএসএফ জওয়ান। নাম প্রেম সিং,২৬ । তার বুকে দুটি গুলি লেগেছে। দুটি গুলিই বুক ভেদ করে বাইরে বেরিয়ে যায়। প্রথমে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে এনে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে মুখ খোলেননি বিএসএফের উদ্ধতন কর্তৃপক্ষ।


















