বাংলায় বিনিয়োগ টানতে মুকেশ অম্বানির সঙ্গে শুভেন্দুর বৈঠক! অ্যান্টিলিয়ায় রিলায়েন্সের ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা, অম্বানিকে মা কালীর মূর্তি উপহার

বাংলায় বিনিয়োগ টানতে মুকেশ অম্বানির সঙ্গে শুভেন্দুর বৈঠক! অ্যান্টিলিয়ায় রিলায়েন্সের ব্যবসা সম্প্রসারণ নিয়ে আলোচনা, অম্বানিকে মা কালীর মূর্তি উপহার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুম্বই: বাংলায় নতুন বিনিয়োগ এবং রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে শিল্পপতি মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুম্বই সফরে গিয়ে অম্বানির বাসভবন অ্যান্টিলিয়ায় এই বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার বৈঠকে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং রাজ্যে রিলায়েন্সের বর্তমান ব্যবসার পরিধি আরও বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

মুখ্যমন্ত্রীর এই বৈঠককে রাজ্যে বিনিয়োগ টানার উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বাংলায় শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বড় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছিলেন শুভেন্দু। রিলায়েন্সের তরফেও পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে সূত্রের দাবি।

অ্যান্টিলিয়ায় বৈঠকের আগে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুকেশ অম্বানির পাশাপাশি অনন্ত অম্বানির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়। সেই মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে। মুকেশ অম্বানিকে কালীঘাটের মা কালীর একটি মূর্তিও উপহার দেন শুভেন্দু অধিকারী বলে জানা গিয়েছে।

রাজ্যে রিলায়েন্সের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছেন বলে সূত্রের খবর। তবে বৈঠকে নির্দিষ্ট কোনও নতুন প্রকল্প বা বিনিয়োগের অঙ্ক নিয়ে এখনও বিস্তারিত ঘোষণা করা হয়নি। ফলে আলোচনার পর বাংলায় রিলায়েন্সের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top