নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর , ১১ই মার্চ : লোকসভা নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের পুনারিবর্তী হবে না। বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেব কে পুজো দিলেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে না । সোমবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই মন্তব্য করলেন। তিনি বলেন, গত পঞ্চায়েত ভোটের পর থেকেই কেন্দ্রীয় নির্বাচনে কমিশনের কাছে দাবি করা হয়েছিল যাতে মানুষ ভোট দিতে পারে এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ বিগত পঞ্চায়েত ভোট প্রহসন হয়েছিল তাই এখানে নির্বাচনে সন্ত্রাস করা হতে পারে বলে আশঙ্কা করেছিলেন এবং নির্বাচন কমিশন দাবি জানানো হয়েছিল বেশি দফায় ভোট করানো। সাধারন মানুষ যাকে খুশি ভোট দিক, তবে মানুষ যাতে ভোট দিতে পার তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন অগ্রনি ভুমিকা পালন করলে আমরা খুশি। এখানে পুলিশ ও প্রশাসন উপর কোন ভরসা নেই বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি এও বলেন গত পঞ্চায়েত নির্বাচনে ৭০জন খুন হয়েছিলেন। পুলিশ সুপার থেকে বিডিও সবাই পঞ্চায়েত নির্বাচন করেছিল, তৃণমূল পাটি এখন করছে পুলিশ সুপার ও বিডিও ও থানার ওসি। এই রাজ্য আইনশৃঙ্খলা নেই, সাত দফা নয় আরো বেশি দফা ভোট হলে খুশি হতাম। এখানে লোকসভা নির্বাচনে পুলিশ চেষ্টা করবে তৃণমূল দলকে খাতির করবে। সবকিছু উপর আমরা নিজেরা সতর্ক আছি। পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে তার পুনরাবৃত্তি হবে না, তৃণমূল নেতারা তাদের কর্মীদের কে বোজাচ্ছে এবারও একটা পঞ্চায়েত নির্বাচনে পুনারিবর্তী হবে। তৃণমূল কে চ্যালেঞ্জ করে অধীর চৌধুরী বলেন, লোকসভা নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের পুনারিবর্তী হবে না। বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেব কে পুজো দিলেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে না। কোথাও নির্বাচনে বাধা দিলে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব বলে মন্তব্য করেন অধীর চৌধুরী । তৃনমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে ৩০কোটি বাজেট করেছে অধীর চৌধুরী কে হারানো জন্য। কেন্দ্রীয় নির্বাচন কমিশন আগেও নির্বাচন করেছে তাদের উপর ভরসা আছে।
জাতীয় কংগ্রেস কে কোন আসন দিচ্ছে এবং বন্টন হোক তারপর দেখাযাবে। পশ্চিমবঙ্গ তৃণমূল ও বিজেপি বিরুদ্ধে আমাদের কংগ্রেসের লড়াই। মুর্শিদাবাদ লোকসভা আসন কে কংগ্রেস কে ছেড়ে দিলে খুশি হতাম বলে মন্তব্য করেন তিনি। মুর্শিদাবাদ লোকসভা আসন সিপিএম কে ছেড়ে দিয়ে বাকি দুটো আসন নিয়ে কংগ্রেস সাথে কথা হচ্ছে।
বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেব কে পুজো দিলেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে নাঃ অধীর চৌধুরী
বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেব কে পুজো দিলেও পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে নাঃ অধীর চৌধুরী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















