
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ এপ্রিল, #WARD101KMC #বাংলার প্রথম স্যানেটাইজেশন টানেল। করোনার বিরুদ্ধে লড়াই-এর পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলা। বাংলায় এই প্রথম করোনা মোকাবিলায় বসানো হল স্যানিটাইজেসন টানেল।কলকাতা পুরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের তরফে এই প্রথম শহরে এক সাথে বসানো হল দুটি স্যানিটাইজেসন টানেল, পাটুলি ও রামগড় বাজারে।
জানা যায়, এই টানেলে প্রবেশ করলেই স্যানিটাইজারের সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হয়ে যাবেন প্রত্যেকে। গতকাল বিকেল ৫ টায় এটির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


















