বাংলা জয়ে মোদিকে অভিনন্দন ট্রাম্পের, ‘ঐতিহাসিক বিজয়’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

বাংলা জয়ে মোদিকে অভিনন্দন ট্রাম্পের, ‘ঐতিহাসিক বিজয়’ বললেন মার্কিন প্রেসিডেন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছে Bharatiya Janata Party। এই ঐতিহাসিক জয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। বঙ্গজয়কে ‘যুগান্তকারী’ হিসেবেই ব্যাখ্যা করেছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সাংবাদিকদের জানান, সম্প্রতি ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির প্রতি তাঁর বিশেষ সম্মানের কথা ব্যক্ত করেছিলেন। তিনি বলেন, ভারতের জনগণ মোদির মতো একজন নেতাকে পেয়ে ভাগ্যবান। পাশাপাশি বাংলায় এই ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্যও ট্রাম্প মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল। ২০২১ সালে সর্বশক্তি নিয়েও বাংলা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি বিজেপি। তবে এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে ঝাঁপায় দলীয় নেতৃত্ব। নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদি আবেদন করেছিলেন, ‘২৯৪ কেন্দ্রে আমিই প্রার্থী, উন্নয়নের জন্য আমাকে ভোট দিন।’
সেই আহ্বানেই সাড়া দিয়েছে বাংলার ভোটাররা। কার্যত ভূমিধস জয় পেয়েছে বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে পদ্ম শিবির। অন্যদিকে All India Trinamool Congress মাত্র ৮০টি আসনে সীমাবদ্ধ। কংগ্রেস, বাম জোট এবং অন্যান্য দল খুব সামান্য আসনেই জয় পেয়েছে। এই ফলাফলে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-সহ একাধিক মন্ত্রী।
আগামী ৯ মে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার শপথ গ্রহণ করতে চলেছে, আর তার আগে আন্তর্জাতিক স্তরেও এই জয় ঘিরে প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top