বাইককে ধাক্কা মেরে চম্পক লরি চালক

বাইককে ধাক্কা মেরে চম্পক লরি চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি, পূর্ব মেদিনীপুরের কাপাসবেড়ায় একটি লরি বাইককে ধাক্কা মারে, ঘটনায় দুই বাইক আরোহীর একজন ঘটনাস্থলেই মারা যায় ও অন্য জন গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি হন।ঘটনার পড়ি রণক্ষেত্রের আকার নেয় পূর্ব মেদিনীপুরের কাপাসবেড়্যা।উত্তেজিত জনতা প্রায় ৫ টি গাড়িতে ভাঙচুর চালায়।পাশাপাশি ট্রাফিক পুলিশের সিগন্যাল ঘরটিতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, সেখ আব্দুল মজিদ(বছর ৬৫)ও সিরাজুল খান (বছর ৪০) দুই প্রতিবেশী একটি বাইকে করে nh-৪১ -এ ভুল রুট দিয়ে বাইক চালায়।সেই সময় হলদিয়া গামী একটি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে।তারপর পরিস্থিতি বুঝে লরি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।ঘটনাস্থলে আব্দুল মজিদ মারা যায়।সাথে গুরতর জখম হয় সিরাজুল খান।এরপরই উত্তেজিত জনতা ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি।ঘটনাস্থলের সেই রুটে প্রায় ২ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top