বাইক আরোহীকে বোলেরো গাড়ির ধাক্কা, মৃত বাইক আরোহী

বাইক আরোহীকে বোলেরো গাড়ির ধাক্কা, মৃত বাইক আরোহী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর,১৩ই জুলাই :এক বাইক আরোহীকে বোলেরো গাড়ির ধাক্কা, মৃত্যু বাইক আরোহী। শনিবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বালা গ্রামে। পুলিশ খবর পেয়ে, ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত বাইক আরোহীর নাম ভক্তি মাল (৫০), বালা গ্রামেরই বাসিন্দা। ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানায়, এদিন সকালে বাড়ি থেকে বাইক নিয়ে চন্দ্রকোনার দিকে আসছিলো ভক্তি মাল। বালা গ্রামের গ্রামীন রাস্তায় উল্টো দিক থেকে একটি বোলেরো গাড়ি বালার দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা মেরে চলে যায়। রক্তাক্ত অবস্থায় পুলিশ গিয়ে বাইক আরোহীকে উদ্ধার করে। ঘাতক বোলেরো গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ। সাত সকালে মর্মান্তুিক পথ দূর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top