বাইক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় আক্রান্ত যুবক

বাইক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় আক্রান্ত যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা, ৩রা জানুয়ারী : বাইক থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা। বাধা দেওয়ায় আক্রান্ত যুবক। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার চাঁদপুর এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ঠাকুরদাস চৌধুরী পেশায় ভিন রাজ্যের শ্রমিক। গতকাল সন্ধ্যার সময় দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বিরণ তিনি। পথে চাঁদপুর বাজার এর কাছে তার পথ আটকায় দুই ব্যক্তি। ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেয় ঠাকুর দাস।অভিযোগ সেই সময়ে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার।তার চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসলে অভিযুক্ত পঞ্চানন মণ্ডল ও তার এক সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে হবিপুর থানায়। অভিযুক্ত ফেরার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top