
নিজস্ব সংবাদদাতা,অশোকনগর ,১২ ই জুলাই :বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর।ঘটনাটি অশোকনগর থানার কচুয়া দিঘিরাট রোডের ঘোষপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ ঘটনা ঘটে। বাইক নিয়ে নিয়ন্তন হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির দেয়ালে ধাক্কা মারে। সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। সুব্রত দে ২৫ বাড়ি কচুয়া লেকপার। সহিদ মন্ডল ২৬ বাড়ি মেনা এলাকায়। সুব্রত দে পেশার কারনে হাওড়াতে থাকে গতকাল বাড়িতে আসে দীর্ঘদিন বাদে। স্থানীয় সুত্রে জানা গেছে দুজন মদ্যপ অবস্থায় ছিল। কারোর মাথায় হেলমেট ছিলনা। ঘটনায় শোকের ছায়া এলাকায়।




















