বাইরে থেকে আসা ১০ জনকে নদিয়ার ‘পথের সাথী’তে কোয়ারেন্টাইন রাখা হল

বাইরে থেকে আসা ১০ জনকে নদিয়ার ‘পথের সাথী’তে কোয়ারেন্টাইন রাখা হল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৬ মে, নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা ৩৪ নং জাতীয় সড়কের পাশে পথের সাথীতে রাখা হল ১০ জনকে।সুত্রের খবর, গতকাল শুক্রবার থেকে তাদের এখানে কোয়ান্টারিনে রাখা হয়েছে।এদের নাম রাহুল অধিকারী, বিশ্বজিৎ বিশ্বাস,সন্তু সর্দার,রানা লোহার,বাবন বিশ্বাস,অলোক মজুমদার,অপুর্ব মজুমদার, সৌমি মজুমদার,নারায়ন বর্মন ও গৌতম বিশ্বাস।এদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ৪০ এর মধ্যে।

এছাড়া এদের মধ্যে বেশিরভাগ যুবক কেউ দিল্লী, কেউ চেন্নাই আবার কেউ বিহার থেকে বাড়িতে এসেছিলেন।মুলত রানাঘাট থানার বৈদ্যপুর ২ নং অঞ্চলের দক্ষিন শিমুলিয়া, শ্যামনগর অঞ্চলের রপশ্রী পল্লী,ধানতলার কামালপুর,গাংনাপুরের এরুলী,আড়ংঘাটার সলুয়া থেকে এসেছেন।কঠোর নিরাপত্তার মধ্যে সিভিক পুলিশের দায়িত্বে তাঁরা রয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top