বাগান পরিস্কার করতে গিয়ে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির

বাগান পরিস্কার করতে গিয়ে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৫ এপ্রিল, চৈত্র মাসের শেষের দিকে বাশ বাগান পরিস্কার রাখতে আগুন দেওয়া হয় বাগানে। আর সেই বাশ বাগান পরিস্কার করতে গিয়ে কোনোভাবে আগুন লেগে মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্ধীপ থানার বাবলারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিন বাবলারীতে।মৃতের নাম হারু দে (বয়স ৬৬)

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাতে ওই বিশাল বাশ বাগানে আগুন জালিয়ে চলে যান বাগান মালিকেরা এবং ভোরেও সেই আগুন নেবে না।ভোরবেলা বাগান পরিস্কার করতে আসে এক ব্যক্তি। তিনি পরিস্কার করতে করতে হঠাৎ তার গায়ে আগুন লেগে যায়।সেই আগুন হঠাৎ ছড়িয়ে পরে, স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় থানায় এবং দমকল বিভাগকে। ঘটনার তদন্তে নেমেছে নবদ্ধীপ থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top