নিজস্ব সংবাদদাতা ৯ মার্চ ২০২১ উত্তর ২৪পরগণা: টাকায় বিক্রি হবেন না, মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকুন-বারাসাতে এসে বললেন জয়া বচ্চন। টাকা দেখানো এক আর দেওয়া এক – নারী সুরক্ষা থেকে সার্বিক উন্নয়নের স্বার্থে মমতা বন্দোপাধ্যায়ের কাজের প্রশংসা আর বাইরে থেকে আসা বিজেপির কর্মকান্ডকে লজ্জাজনক বলে উল্লেখ করলেন জয়া বচ্চন ।
বাঙালির বাঙালিত্ব কিছুতেই নস্ট হয় না,বাইরে থেকে এসে টাকা দিয়ে লোভ দেখালে হবে না,বাইরে থেকে এসে টাকা দিতে হলে মমতা ব্যানার্জীকে দিন, মমতা ব্যানার্জী-ই উন্নয়ন করছেন তিনি উন্নয়ন করবেন, বাইরে থেকে এসে বাংলায় দুদিন থেকে বাঙালির সবকিছু বোঝা সম্ভব না – বারাসাতে এসে বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিতের প্রচারে এসে বহিরাগত তত্ত্বে নাম না করে বিজেপিকে বিঁধলেন অভিনেত্রী সাংসদ জয়া বচ্চন ।শুক্রবার বারাসাতে এসে সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন, বাঙালিকে সরিয়ে বাইরে থেকে আসা মানুষদের এখানের মানুষের মাথার ওপরে না বসতে দেওয়ার জন্য আহ্বান করলেন..মমতা ব্যানার্জীকে তাঁর শ্রদ্ধার আসনে বসিয়ে তাঁকে শক্তির আধার জানিয়ে বললেন, মমতা শক্তি- লক্ষী -সরস্বতীর সংমিশ্রণ, মমতা একাই লড়ে চলছেন.. মমতা ব্যানার্জীর সাথে থাকার জন্য মানুষের কাছে খোলা আবেদন জয়া বচ্চনের। এদিন জয়া বচ্চনের জন্মদিনে নির্বাচনী সভায় মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত। উত্তরপ্রদেশেও কি টাকা ছড়িয়ে বিজেপি জিতেছে? -সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন জয়া বচ্চন এককথায় ” হ্যাঁ ” বলেন।
আরও পড়ুন…ফের মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ অধীর রঞ্জনের



















