
নিউজ ডেস্ক,শিলিগুড়ি: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই উৎসবে প্রত্যেকে নতুন পোশাক পরে পুজোর কয়েকটা দিন আনন্দে মেতে থাকেন। তবে যারা প্রতিদিন আধপেটা উপবাসের মধ্যে দিয়ে দিন কাটান তাদের কাছে এই নতুন পোশাক ক্রয় করাটা কিছুটা দুঃস্বপ্নের মতো। তাই সেই সমস্ত মানুষদের দুঃস্বপ্নকে যাতে বাস্তবায়ন হয় সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো শিলিগুড়ির যুবভারতী ওয়েলফেয়ার সোসাইটি। এদিন এই সোসাইটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার শতাধিক মানুষকে তাদের পছন্দের মত জামা কাপড় কিনে হাতে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ির ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সম্পাদক বাবুল তালুকদার সহ একাধিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও যুবভারতী ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাবৃন্দ। জানা গেছে সোসাইটির সদস্যরা আগামী দুর্গাপূজা উপলক্ষে আরো দরিদ্র মানুষদের এই জামা কাপড় তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে।


















