
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১২ এপ্রিল, বাজার করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিম পীঠ হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।কুলতলী বিধানসভার অন্তর্গত মানিরতট এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শাজাহান মোল্লা।
জানা যায়, তিনি সিকির হাট থেকে বাজার করে বাড়ি ফেরার পথে মনির তট ও সীমানা বাজারের মাঝা মাঝি এলাকায় রাতের অন্ধকারে তাকে লক্ষ করে প্রথমে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী এবং তার পরেই গুলি করে পালিয়ে যায়। দুষ্কৃতীর গুলি এসে শাজাহান-এর পায়ে লাগে। সাথে সাথে তাকে নিয়ে নিম পীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কে বা কারা রাতের অন্ধকারে শাজাহান মোল্লার উপর গুলি চালালো, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।



















